Bharat Jodo Yatra : ৭৭-তম দিনে মধ্যপ্রদেশে প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা, ৭টি জেলা থেকে এগোবে রাহুলের পদযাত্রা

Bharat Jodo Yatra
Bharat Jodo Yatra

 

বুরহানপুর, ২৩ নভেম্বর : দেখতে দেখতে ৭৭-৩ম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। ৭৭-তম দিনে মধ্যপ্রদেশে প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা, বুধবার সকালে মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে শুরু হয় এই পদযাত্রা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় হাঁটেন নেতা ও কর্মীরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কমল নাথও।

আগামী ১১ দিনে মধ্যপ্রদেশের ৭টি জেলা থেকে এগিয়ে যাবে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। দু''দিনের বিরতির পর বুধবার সকালে মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে শুরু হয় এই পদযাত্রা। নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পদযাত্রায় হাঁটেন কংগ্রেসের নেতা ও কর্মীরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…