Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Telangana shootout case : তেলেঙ্গানায় এনকাউন্টারে নিহত ৬ মাওবাদী, সুরক্ষা বাহিনীর দুই জওয়ান আহত

shootout pic (symbolic picture)
shootout pic (symbolic picture)

 

ভদ্রদ্রি কোঠাগুডেম, ৫ সেপ্টেম্বর : তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুডেম জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৬ মাওবাদী। এছাড়াও এই গুলির লড়াইয়ে সুরক্ষা বাহিনীর দুই জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভদ্রদ্রি কোঠাগুডেম জেলার সুপার রোহিত রাজ বলেছেন, বৃহস্পতিবার সকালে পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে ৬ মাওবাদীকে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। তবে, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন সুরক্ষা বাহিনীর দুই জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুন্ডালা এবং কারাকাগুদেম মন্ডলের মধ্যে নীলাদ্রিপেটের বনাঞ্চলে গ্রেহাউন্ডস বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় হয়েছিল।

You might also like!