Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Karnatak: কর্ণাটকের হাভেরিতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা টেম্পো ট্রাভেলারের, ৩ শিশু-সহ মৃত্যু ১৩ জনের

Tempo Traveler hit a lorry standing at Haveri in Karnataka
Tempo Traveler hit a lorry standing at Haveri in Karnataka

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কর্ণাটকের হাভেরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল একটি টেম্পো ট্রাভেলার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের, মৃত ১৩ জনের মধ্যে ৩টি শিশু রয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ব্যাদাগি তালুকের অন্তর্গত গুন্দেনহাল্লি ক্রসিংয়ে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ হাভেরি জেলার ব্যাদাগিতে জাতীয় সড়ক ৪৮-এর পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে একটি টেম্পো ট্রাভেলার। টেম্পো ট্রাভেলারে মোট ১৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১১ জন দুর্ঘটনাস্থলেই মারা যান এবং দু''জনকে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। আহত চারজনের মধ্যে দু''জন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…