Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Cooking

2 years ago

Diwali 2023: এই দীপাবলিতে বানিয়ে ফেলতে পারেন বানিয়ে ফেলুন বেসনের লাড্ডু, রইল রেসিপি

Besan Laddu (File Picture)
Besan Laddu (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সামনেই দীপাবলি আর সেই উপলক্ষেই নানান নতুন নতুন মিষ্টির রেসিপি নিয়ে হাজির হচ্ছি আমরা। আজ আপনার জন্য রইল দীপাবলির জন্য বেসনের লাড্ডুর রেসিপি। 
কী কী লাগবে:
বেসন: দেড় কাপ
চিনির গুঁড়ো: এক কাপের চার ভাগের তিন ভাগ
ঘি: ৮ টেবিল চামচ
এলাচ: ৪টি (গুঁড়ো করা)
বাদাম কুচি: ৩ টেবিল চামচ
কীভাবে বানাবেন:
একটি প্যানে ৬ টেবিল চামচ ঘি দিয়ে মাঝারি আঁচে বেসন ভাজুন। রং না পাল্টানো পর্যন্ত ভাজুন।
১০-১২ মিনিট পর সুগন্ধ বার হলে নামিয়ে রাখুন। বেসন যেন দানা দানা না হয়ে থাকে। সেদিকে লক্ষ্য রাখবেন।
এর পরে ঠান্ডা হওয়ার জন্য ৫ মিনিট অপেক্ষা করুন।
এর সঙ্গে দারচিনি গুঁড়ো এবং বাদাম কুচি ভালো করে মেশান।
চিনির গুঁড়োও এর পরে ভালো করে মিশিয়ে নিন।
হাত দিয়ে ভাল করে চটকে নিন। দরকার হলে অল্প ঘি দিন।
চিনি, ঘি এবং বেসন ভালো করে মেশানো হয়ে গেলে ছোট ছোট লাড্ডু তৈরি করুন।
ব্যস তৈরি হয়ে গেল লাড্ডু। ১৫-২০ মিনিটেই কাজ শেষ। কিন্তু এই লাড্ডু তৈরির সঙ্গে সঙ্গে না খাওয়াই ভালো। বরং ৪-৫ ঘণ্টা রেখে দিন। সারা রাতও রেখে দিতে পারেন।

You might also like!