Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Cooking

2 years ago

Cabbage Manchurian Recipe: মাঞ্চুরিয়ান তাও আবার বাঁধাকপির! রইল নিরামিষ রেসিপি

Cabbage Manchurian Recipe
Cabbage Manchurian Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিরামিষ খেতে পছন্দ করেন অনেকে। কিন্তু নিরামিষের ডিনারে কী রাঁধবেন ভাবছেন ? তাহলে আজ বানিয়ে ফেলুন নিরামিষ অথচ অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। নাম বাঁধাকপির মাঞ্চুরিয়ান (Cabbage Manchurian)।

উপকরণ

বাঁধাকপি, আদা-রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, ময়দা, কর্ণফ্লাওয়ার, পেঁয়াজ, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, সয়া সস, রেড চিলি সস।

কী ভাবে বানাবেন?

বাঁধাকপি ভাল করে ধুয়ে কুচো কুচো করে কেটে আদা-রসুন বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রনের মধ্যে এবার ময়দা আর কর্ন ফ্লাওয়ার দিয়ে ভাল করে একটা ব্যাটার তৈরি করে নিন।

বাঁধাকপির ব্যাটার গোল গোল করে গরম তেলে ভেজে তুলে নিন। কড়াইতে তেল গরম করে রিসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি ক্যাপসিকাম নুন দিয়ে ভাল করে ভেজে গোলমরিচের গুঁড়ো, রেড চিলি সস, সয়া সস, টম্যাটো সস দিয়ে একটু নেড়ে নিন। এবার একটু কর্ণফ্লাওয়ার গুলে দিয়ে উপর থেকে ভেজে রাখা বাঁধাকপির বলগুলি দিয়ে টস করে নিলেই তৈরি বাঁধাকপির মাঞ্চুরিয়ান।


You might also like!