Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Cooking

3 years ago

Mutton : মাটির পাত্রে জমিয়ে রাঁধুন চম্পারণ মটন, রইল রেসিপি

Champaran Mutton
Champaran Mutton

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমটনের বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে তো প্রায়ই রাঁধেন । মটন কষা, মটন রেজালা, মটন চাপ....আরও কত কী ! কিন্তু, কোনওদিন চম্পারণ মটন বানিয়ে দেখেছেন বাড়িতে ? মটনের জনপ্রিয় পদের নাম শুনেছেন প্রায় সবাই । চম্পারণ জেলার বিখ্যাত রান্না । জেলার নাম থেকেই খাবারের নাম হয়েছে চম্পারণ মটন । মাটির হাঁড়িতেই বানানো হয় । মূলত, দম পদ্ধতিতেই রান্না করা হয় এই বিশেষ পদটি । বাড়িতেও কিন্তু, সহজভাবে বানিয়ে নিতে পারেন মটনের এই সুস্বাদ পদ, দেখে নিন রেসিপি ।

উপকরণ

মটন, পেঁয়াজ কুচি (৬ থেকে ৭টা), আদা বাটা, রসুন বাটা, গোটা একটা রসুন, কাজু-কিশমিশ বাটা, টক দই, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা, তেজপাতা, ঘি, গোটা গরমমশলা, স্বাদমতো নুন, সর্ষের তেল

পদ্ধতি

মটন প্রথমে ভাল করে ধুয়ে রেখে দিন । তারপর একটা পাত্রে পেঁয়াজ কুচি,আদা বাটা, রসুন বাটা, কাজু-কিশমিশ বাটা, টক দই, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,কাঁচালঙ্কা, তেজপাতা, ঘি, গোটা গরমমশলা, স্বাদমতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন । আলাদা একটা কড়াইতে পেঁয়াজ কুচি ভাল করে ভেজে তুলে রাখুন । এরপর একটা মাটির হাড়ি বা পাত্রে সরষের তেল দিন । তারপর তাতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিন । তারপর ভেজে রাখা পেঁয়াজটা হাঁড়ির মধ্যে দিয়ে হাঁড়ির মুখটা আটা দিয়ে ভাল করে বন্ধ করে দিন । এবার ঢিমে আঁচে ২ ঘণ্টা গ্যাসেই বসিয়ে রাখুন মটন । তারপর ঢাকা খুলে দেখে নেবেন মাংস সিদ্ধ হয়েছে কিনা । সবটা রেডি হয়ে গেলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন চম্পারণ মটন ।


You might also like!