Breaking News
 
Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ

 

Cooking

3 years ago

Rice Chilla Recipe:অত্যন্ত সহজ এবং স্বাস্থ্যকর একটি রেসিপি রাইস চিলা

Rice Chilla
Rice Chilla

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যস্ততার সকালে অনেকেরই ব্রেকফাস্ট (Breakfast) বানানোর সময় হয় না। তাই আজ দেখে নেওয়া যাক অত্যন্ত সহজ এবং স্বাস্থ্যকর একটি রেসিপি রাইস চিলা (Rice Chilla)।

কীভাবে বানাবেন রাইস চিলা?

একটি পাত্রে মধ্যে কিছুটা চাল নিয়ে ভাল করে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি করে কেটে রাখুন। ভিজানো চালে অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন।

এবার পেস্টটা একটি বাটিতে ঢেলে কেটে রাখা সবজিগুলি মিশিয়ে নিন। মিশ্রণে একটু চিনি, নুন, মৌরি, টকদই আর কুচনো আদা দিয়ে ভালো করে মেখে নিন। মেশানো হয়ে গেলে সামান্য তেল দিয়ে আবার মিশিয়ে নিন।

এবার ননস্টিকের প্যানে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিন। দু'মিনিট মতো চাপা দিয়ে রাখলে এক পিঠ ভাজা হয়ে যাবে। এবার ওই পিঠে সামান্য তেল দিয়ে উল্টে অপর পিঠ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি ব্রেকফাস্ট রাইস চিলা। এবার মনের মতো চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন।


You might also like!