Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Cooking

3 years ago

Tomato Chatni: টমেটোর টক-ঝাল-মিষ্টির এক অভিনব চাটনি! জানুন রেসিপি

Sweet & Sour Tomato Chatney (File Picture)
Sweet & Sour Tomato Chatney (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খাওয়ার শেষে একটু চাটনি খেলে হজম সহজে হয় -এমন কথা শোনা যায়। তবে সেই চাটনীতে একটু মিষ্টিও থাকতে হবে। তবে আজ আমরা এমন এক অভিনব চাটনির রেসিপি এনেছি যা টমেটো দিয়ে তৈরি হলেও অন্তত দুমাস সংরক্ষন করা যাবে। একদম দক্ষিণী স্টাইলে। এই চাটনির সুবিধা হল, আপনি ভাত, রুটি, ধোসা, ইডলির মতো বিভিন্ন পদের সঙ্গে খেতে পারবেন।

  উপকরণ -

* ২৫০ গ্রাম টমেটো, 

* ২ টেবিল চামচ সর্ষের তেল, * ১ চা চামচ জিরে, 

* ১ চা চামচ সর্ষে, 

* ১টি পেঁয়াজ, 

* ১ চিমটে হিং, 

* স্বাদমতো নুন,

* পরিমাণ মতো আদা,

* ১টি রসুন, 

* স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 

* ১/২ চা চামচ ধনে গুঁড়ো, 

* ১ চা চামচ হলুদ গুঁড়ো, 

* ৪ চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 

* ১ চামচ ভিনিগার।

প্রণালী -

প্রথম পর্ব - টমেটো ধুয়ে নিন। এরপর সেগুলো গরম জলে অল্প করে ভাপিয়ে নিন। টমেটো সেদ্ধ হয়ে গেলে খোলা ছেড়ে আসতে শুরু করবে। তখন গ্যাস বন্ধ করে দিন। টমেটোগুলো একটি থালায় তুলে রাখুন। টমেটোর খোসা ছাড়িয়ে নিন। পাশাপাশি টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নিন। এরপর টমেটোগুলো ব্লেন্ডারে দিয়ে পিউরি বানিয়ে নিন।

দ্বিতীয় পর্ব - কড়াইতে অল্প সর্ষের তেল গরম করুন। এতে জিরে, সর্ষে, হিং ও পেঁয়াজ কুচি ফোড়ন দিন। মিশ্রণটি ভাল করে ভাজতে থাকুন। তারপর এতে কাঁচা লঙ্কা কুচি, আদা ও রসুন বাটা মিশিয়ে দিন। পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিশ্রণটি ভাজতে থাকুন।

তৃতীয় পর্ব - একটি বাটিতে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। এতে অল্প জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে এতে এই মশলার মিশ্রণটি ঢেলে দিন। মিশ্রণটি কিছুক্ষণ কষলে দেখবেন কড়াইতে তেল ছাড়তে শুরু করেছেন। তখন বানিয়ে রাখা টমেটো পিউরি ঢেলে দিন। স্বাদমতো নুন মিশিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে মিশ্রণটি কিছুক্ষণ ফুটিয়ে নিন। ব্যস তৈরি টমেটোর চাটনি। এই চাটনি ফ্রিজে রাখলে দু’মাস পর্যন্ত তাজা থাকবে।

You might also like!