Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Business

3 years ago

Mahua wine: বাজারে বিকোচ্ছে ব্র্যান্ডেড মহুয়া ওয়াইন! জেনে নিন এর দাম

Mahua Wine in market (Symbolic Picture)
Mahua Wine in market (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমীক্ষা বলছে বিশ্বে উৎপাদিত মোট হুইস্কির বেশির ভাগই ভারতে সেবন করা হয়।তবে বিদেশী মদের পাশাপাশি স্থানীয় ঐতিহ্য যুক্ত মদগুলিরও ব্যাপক চাহিদা রয়েছে। এই স্থানীয় মদ গুলির মধ্যে অন্যতম একটি মদ হল মহুয়া। যা প্রচীন সময় থেকে ভারতের একটি খুব পরিচিত বিশেষ মদ।

সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার মহুয়া মদের উৎপাদনে উৎসাহ দিতে মন্ড ব্র্যান্ড এনেছে। এই মন্ড ব্র্যান্ডের অধীনে ১৮০ মিলিলিটার ও ৭৫০ মিলিলিটারের মদের বোতল এনেছে। এই মহুয়া ওয়াইনের দামও কম রাখা হয়েছে। এই মহুয়া ওয়াইনের ১৮০ মিলিলিটারের বোতলের দাম ২০০ টাকা রাখা হয়েছে এবং ৭৫০ মিলিলিটারের বোতলের দাম রাখা হয়েছে ৮০০ টাকা।  

শুক্রবার মধ্যপ্রদেশের রাজ্য পরিবহন দফতরের বারগুলিতে এই মহুয়া ওয়াইনের বোতল সরবরাহ করা শুরু হয়েছে। এই মহুয়া মদের বোতলগুলি ওয়াইন-এর দোকানেও বিক্রি হবে। কিন্তু এই ওয়াইন সাধারণ মদের দোকানে কেনার জন্য পাওয়া যাবে না বলে মধ্যপ্রদেশের রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছরের আগস্ট মাসে মধ্যপ্রদেশ সরকার উপজাতী ক্ষমতায়ন অভিযানের অংশ হিসেবে মহুয়া মদ স্থানীয়ভাবে তৈরি করার অনুমোদন দেয়। তখন দিন্ডোরি এবং আলিরাজপুরের দুটি স্বনির্ভর গোষ্ঠীকে এই ঐতিহ্যবাহী মদ তৈরিতে ছাড় দেওয়া হয়েছিল। আলিরাজপুরের উৎপাদকরা 'মন্ড' নামটি দিয়েছে। এই মহুয়া ওয়াইনের উৎপাদন স্থানীয় উন্নয়নে ব্যাপক সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

You might also like!