Breaking News
 
Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার

 

Petrol-diesel price:পেট্রোল-ডিজেলের দাম স্থিতিশীল, অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৭ ডলারের কাছাকাছি

Petrol-diesel price
Petrol-diesel price

 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর  : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৭৭ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৭২ ডলার। তবে মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন করেনি সরকারি তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলো।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, প্রতি লিটারে দিল্লিতে পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা, মুম্বাইতে পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা, কলকাতায় ১০৬.০৩ টাকা টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা, চেন্নাইতে পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা, নয়ডায় ৯৬.৫৭ টাকা, ডিজেল৮৯.৯৬ টাকা, গুরুগ্রামে পেট্রোল ৯৭.১৮ টাকা, ডিজেল ৯০.০৫ টাকা, চণ্ডীগড়ে পেট্রোল ৯৬.২০ টাকা, ডিজেল ৮৪.২৬ টাকা, লখনউতে পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা দরে পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিক বাজারে, সপ্তাহের দ্বিতীয় দিনে প্রথম বাণিজ্যে, ব্রেন্ট ক্রুড ০.২৯ ডলার বা ০.৩৮ শতাংশ বৃদ্ধির সাথে ব্যারেল প্রতি ৭৬.৩২ ডলারে রয়েছে।একই সময়ে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ০.৩০ ডলার বা ০.৪২ শতাংশ বৃদ্ধির সাথে ব্যারেল প্রতি ৭১.৬২-তে লেনদেন করছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…