Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

2 years ago

Indian Stock Exchange: প্রথম ৭৫ হাজার পেরোল সেনসেক্স, সর্বকালীন রেকর্ড ভারতীয় শেয়ার বাজারে

Indian Stock Exchange
Indian Stock Exchange

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবছরের প্রথম ১০০ দিনেই একাধিক রেকর্ড সেনসেক্সের। বিশ্বেরে তাবড় তাবড় দেশ আর্থিক মন্দার কারণে ধুঁকছে। এই সময় ভারতীয় অর্থনীতির এই সাফল্য নিঃসন্দেহে বড় বিষয়। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৭৫০০০ পয়েন্ট অতিক্রম করে গিয়েছে। নিফটি ২২,৭৫০ পয়েন্ট পেরিয়েছে।

ভারতীয় শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা লগ্নি করছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, এর ফলেই ধারাবাহিক সাফল্য আসছে ভারতীয় শেয়ার বাজারে। গত অর্থবর্ষে স্টক মার্কেটে ২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছিল। এই অর্থবর্ষে বিনিয়োগকারীরা ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করে ফেলেছেন বলে জানা গিয়েছে। এরই প্রভাব দেখা গিয়েছে শেয়ার বাজারে।

গত ১০০ দিনে সেনসেক্স ৩.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেনসেক্স সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। বুধবার প্রথম বার একদিনে সাড়ে ৩০০-এর বেশি পয়েন্ট বেড়েছে।


You might also like!