Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Business

3 years ago

Tomato Price : ২০ আগস্ট থেকে ৪০ টাকা কেজি দরে মিলবে টমেটো, মধ্যবিত্তকে স্বস্তি দিতে উদ্যোগ কেন্দ্রের

Tomato Price in Market (Symbolic Picture)
Tomato Price in Market (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৯ আগস্ট : আগস্টের ২০ তারিখ, রবিবার থেকে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪০ টাকা কেজি দরে টমেটো বিক্রি করবে কেন্দ্রীয় সরকার। ভারতের ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডকে প্রতি কেজি ৪০ টাকায় টমেটো বিক্রি করার নির্দেশ দিয়েছে ভোক্তা বিষয়ক দফতর।

দিল্লি-এনসিআর-এ টমেটোর খুচরা বিক্রি শুরু হয়েছে গত ১৪ জুলাই থেকে। এ পর্যন্ত দু''টি সংস্থার দ্বারা ১৫ লক্ষ কেজিরও বেশি টমেটো সংগ্রহ করা হয়েছে, যা দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দিল্লি-এনসিআর, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহার। নাফেড দ্বারা সংগৃহীত টমেটোর খুচরা মূল্য প্রাথমিকভাবে প্রতি কেজি ৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ভোক্তাদের সুবিধা দিতে দাম হ্রাস করা হয়েছে।

You might also like!