Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Business

3 years ago

Cigarette: ওয়ার্ক ফ্রম হোমের জমানা শেষে সিগারেটের চাহিদা তুঙ্গে!

Cigerette Buds (File Picture)
Cigerette Buds (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোভিডকালে ওয়ার্ক ফ্রম হোমের যুগ প্রায় শেষ। এবার সকলকেই অফিসে যেতে হচ্ছে। আর এর ফলে দেশে বৃদ্ধি পাচ্ছে সিগারেট বিক্রির পরিমাণ। এমনটাই দাবি করছে সিগারেট নির্মাতা সংস্থাগুলি। CRISIL মনে করছে, এই অর্থ বছরে ভারতে সিগারেট তৈরির পরিমাণ ৭-৯% বৃদ্ধি পাবে। মহামারির কারণে আগে দুই অর্থ বছরে সিগারেট বিক্রির চাহিদা কমে যাওয়ার পর গত অর্থ বছরে সিগারেট বিক্রির পরিমাণ বেড়েছে ১৮ শতাংশ। এটি আরও ৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। 

Crisil এর ডিরেক্টর আনন্দ কুলকার্নির মতে, “কর্মক্ষেত্রে শারীরিক উপস্থিতি সিগারেট বিক্রির পরিমাণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চলতি আর্থিক বছরে অফিসে আসার পরিমাণ ৬৫-৭০ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। গত অর্থবছরে প্রায় ৪০% ছিল। সেই সঙ্গে সরকারি করের স্থিতিশীলতার বিষয়টিও রয়েছে।”

You might also like!