Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

2 years ago

Zomato : একদিনে 125 রুটির অর্ডার! গ্রাহকের কান্ডে তাজ্জব CEO-র টুইট

Zomato (Symbolic Picture)
Zomato (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের বিভিন্ন শহর থেকে বর্ষবরণের রাতে লাখ লাখ টাকার অর্ডার পেয়েছে Zomato।সেই তালিকায় রয়েছে কলকাতার নামও। যা নিয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করলেন খোদ Zomato-র CEO দীপিন্দর গোয়েল।

ফুড ডেলিভারি সংস্থা সূত্রে খবর, 31 ডিসেম্বর কলকাতার এক গ্রাহক 125টি আলাদা আলাদা খাবারের আইটেম অর্ডার করেন। যা নিয়ে X হ্যান্ডেলে (আগে নাম ছিল টুইটার) একটি পোস্ট করেছেন Zomato-র CEO। সেখানে দীপিন্দর লিখেছেন, 'সত্যিই কলকাতার পার্টিতে যোগ দিতে চাই। সেখানে একজন তো 125টি খাবারের আইটেমের অর্ডার করেছেন।'জানা যায়, ওই গ্রাহক 125টি রুমালি রুটি অর্ডার করেছিলেন। সেই তথ্যও X হ্যান্ডেলে তুলে ধরেন দীপিন্দর। কয়েক ঘণ্টার মধ্যেই যা ভাইরাল হয়ে যায়। 

প্রসঙ্গত, 31 তারিখ রাতের অর্ডার সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন Zomato-র CEO। ওই দিন রাত 8টা নাগাদ খাবার অর্ডারের পরিমাণ 8,500-র কাছাকাছি পৌঁছে যায়। বেঙ্গালুরু থেকে সবচেয়ে বেশি অর্ডার মিলেছে বলে জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি Zotamo-র সমস্ত গ্রাহকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সংস্থার CEO দীপিন্দর। বর্ষবরণের রাতে খাবার অর্ডারের পরিমাণ সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

You might also like!