Breaking News
 
Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা

 

Horoscope

2 years ago

Venus Transit Rashifal: বৃহস্পতিবার ধনুতে আসছে শুক্র! কেরিয়ারে বড় উন্নতির যোগ ৩ রাশির

Venus coming to Sagittarius on Thursday
Venus coming to Sagittarius on Thursday

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৈদিক জ্যোতিষ অনুসারে শুক্র হল সুখ, সম্পদ, প্রেম ও সৌন্দর্যের কারক গ্রহ। আর দু-দিন পরে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। দেখে নিন এর ফলে লাভবান হবেন কোন কোন রাশির জাতকরা।

বৃষ রাশি

বৃষ রাশির গ্রহ অধিপতি হল শুক্র। শুক্রের অবস্থান পরিবর্তনের শুভ প্রভাব বৃষ রাশির জাতকদের উপর পড়তে চলেছে। শুক্র বৃষ রাশির নবম ঘরে গোচর করায় মনের সব ইচ্ছে আপনার পূরণ হতে চলেছে। দাম্পত্য় জীবনে সুখ ও প্রেম বাড়বে এই সময়। কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন। দেশের মধ্যে এবং দেশের বাইরেও ভ্রমণের যোগ আছে। একই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সাফল্য লাভ করবেন ছাত্র ছাত্রীরা।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের শিগগিরই নানা লাভে ভরিয়ে দিতে চলেছে শুক্র গ্রহ। তুলা রাশি গ্রহ অধিপতি হল শুক্র। শুক্রের গোচর তাই সুখ ও সাফল্য নিয়ে আসবে এই রাশির জাতকদের জন্য। এই সময় নতুন বাড়ি বা সম্পত্তি কিনতে পারেন আপনি। কেরিয়ারেও উন্নতি করার একাদিক সুযোগ আসবে আপনার সামনে। নতুন চাকরির অফার পেতে পারেন। আরও উঁচু পদ ও বেশি টাকা মাইনের চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরাও এই সময় লাভবান হবেন। কোনও গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করতে পারেন আপনি।

মকর রাশি

শুক্র গ্রহ নিজের অবস্থান পরিবর্তন করলে বড় লাভ হবে মকর রাশির জাতকদের। এই সময় নানা দিক থেকে অর্থ লাভ হবে আপনার। চাকরি করুন বা ব্যবসা, সব ক্ষেত্রেই উন্নতি অবধারিত মকর রাশির জাতকদের। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্বও আরও জোরদার হবে। এই সময় অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।

You might also like!