Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Horoscope

3 years ago

Rashifal:আজকের দিন ২০ অগস্ট, ২০২৩ , কেমন যাবে আপনার দিন জেনে নিন

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ বাধতে পারে। শরীর নিয়ে কষ্ট হতে পারে। বুদ্ধির জোরে শত্রুজয়। ভাই-বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে। সম্মান নিয়ে টানাটানির আশঙ্কা। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। 


বৃষ রাশিঃ সারা দিন কোনও একটি কাজে বার বার ব্যস্ত হতে হবে। চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। ভ্রমণে বাধা পড়তে পারে। প্রিয়জনের জন্য মনখারাপ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। পেটের সমস্যা নিয়ে দুশ্চিন্তা। খরচ বাড়তে পারে।


মিথুন রাশিঃ সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুর উপকা্র করতে গিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। ঋণগ্রহণের জন্য বিশেষ আলোচনা হতে পারে। 


কর্কট রাশিঃ আইনি কাজের ভাল সুযোগ আসতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট। ব্যবসার ব্যাপা্রে একটু শান্তি পাবেন। বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ হতে পারে।  


সিংহ রাশিঃ  সকালের দিকে খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য শুভ সময় আসতে চলেছে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। 


কন্যা রাশিঃ স্বামীর কোনও কাজে শান্তি পেতে পারেন। আর্থিক চাপ থাকবে। কোনও বন্ধুর জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। 


তুলা রাশিঃ অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। 


বৃশ্চিক রাশিঃ  কষ্টকর কোনও কাজ কপালে জুটতে পারে। বাকসংযমী হতে পারলে সংসারে শান্তি বজায় থাকবে। সন্তানের চঞ্চলতা বৃদ্ধি পাবে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। তবে জলপথে বিপদের সম্ভাবনা রয়েছে। 


ধনু রাশিঃ পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। আজ কোনও কাজই ভাল লাগবে না। পুরনো পাওনা আদায়ে বেগ পেতে হবে। ব্যবসার ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। স্ত্রীর শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা হতে পারে। 


মকর রাশিঃ সামান্য অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। কোনও দুর্ঘটনার সাক্ষ্য আপনাকে দিতে হতে পারে। কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে। 


 কুম্ভ রাশিঃ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। 


মীন রাশিঃ কর্মস্থানে কারও কাছে অপমানিত হতে হবে। কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ ঘটতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন।

You might also like!