Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন ২৬ অগস্ট, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন বিস্তারে

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ। অসৎ কোনও লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে।


বৃষ রাশিঃ  কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ। কোনও হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার ব্যবহার সকলকে আকৃষ্ট করবে।


মিথুন রাশিঃ সংসারের কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্কবিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় অন্যের সঙ্গে মতান্তর হতে পারে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল।


কর্কট রাশিঃ ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে। মামলা-মোকদ্দমা হওয়ার যোগ। পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয়-বিক্রয়ের কাজে আজ লাভ না-ও হতে পারে। 


সিংহ রাশিঃ ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। 


কন্যা রাশিঃ ভাল কোনও কাজের জন্য সুনাম হতে পারে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের বিষয়ে কোনও শুভ খবর আসতে পারে। সারা দিন খুব আলস্যে কাটতে পারে।


তুলা রাশিঃ জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে গর্ববোধ। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করবেন। ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে।


বৃশ্চিক রাশিঃ আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ ঘটতে পারে। আমাশয়-জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। 


ধনু রাশিঃ বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে।


মকর রাশিঃ নিম্নতর বিদ্যার ফল ভাল নয়। ব্যবসা বা অন্য কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।মাথাগরম করার ফলে, হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা থাকবে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।


কুম্ভ রাশিঃ ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাই বা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। 


মীন রাশিঃ কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে। উচ্চশিক্ষার ভাল যোগ রয়েছে।বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান থাকুন। খুব বুঝে না চললে অতিরিক্ত ব্যয় হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে।

You might also like!