Breaking News
 
Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা

 

Horoscope

2 years ago

Weekly Love Horoscope: সপ্তাহের শুরুতেই মকরে প্রবেশ করবে সূর্য! প্রেমে সুসময় এই ৫ রাশির জীবনে

Weekly Love Horoscope (File Picture)
Weekly Love Horoscope (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জানুয়ারি মাসের এই সপ্তাহের শুরুতেই মকর রাশিতে গোচর করেছে সূর্য। এই সপ্তাহেই পালিত হচ্ছে মকর সংক্রান্তি। দেখে নিন ১৫ থেকে ২১ জানুয়ারির মধ্যে এই সপ্তাহে প্রেম বাড়বে কোন কোন রাশির।

মিথুন রাশি

এই সপ্তাহে প্রেম জীবন দারুণ কাটতে চলেছে মিথুন রাশির জাতকদের। আপনাদের দুজনের মধ্যে এই সপ্তাহে পারস্পরিক বোঝাপড়া যেমন শক্তিশালী হবে, তেমনই জোরালো হবে ভালোবাসার বন্ধন। আপনাদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি থাকলে তা সপ্তাহের শুরুতে অন্য কারও সাহায্যে মিটে যাবে। সপ্তাহের শেষে প্রেম জীবন সংক্রান্ত কোনও ভালো খবর পেতে চলেছেন আপনি।

কর্কট রাশি

চলতি সপ্তাহে কর্কট রাশির জাতকদের প্রেম জীবনে অত্যন্ত শুভ যোগাযোগ আসতে চলেছে। সুখের পাশাপাশি সৌভাগ্য ও সমৃদ্ধিও আসবে আপনার জীবনে। এই শুভ যোগাযোগের ফলে দারুণ রোম্যান্টিক হয়ে উঠবে মিথুন রাশির জাতকদের জীবন। সঙ্গীর কাছাকাছি রিল্যাক্স করে থাকতে পারবেন আপনি। দুজনে একসঙ্গে নিজেদের ভবিষ্যত্‍ আরও সুন্দর করার জন্য পরিকল্পনা করবেন।

কন্যা রাশি

মাঝের কয়েক দিনের দূরত্ব কাটিয়ে আবার সঙ্গীর কাছাকাছি আসবেন কন্যা রাশির জাতকরা। আপনাদের দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়বে। এর ফলে সুখ ও ভালোবাসা আপনার জীবনের দরজায় কড়া নাড়বে। নিজেদের ভবিষ্যতের কথা ভেবে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। সপ্তাহের শেষে সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। প্রয়োজনে সঙ্গীকে পাশে পাবেন।

ধনু রাশি​

চলতি সপ্তাহে জীবনে প্রেম উপচে পড়বে ধনু রাশির জাতকদের। বেশ কিছু দুষ্টুমিষ্টি অভিজ্ঞতা এই সপ্তাহে আপনার প্রেম জীবনে হতে পারে। সঙ্গীর সঙ্গে দারুণ মজা করে সময় কাটাবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ককে ভালো রাখার জন্য আপনি যা যা উদ্যোগ এখন নেবেন, ভবিষ্যতে তার সুফল পাবেন। সপ্তাহের শেষ দিকটা খুবই আনন্দ করে কাটাবেন আপনারা। সম্পর্কের মাধুর্য বজায় থাকবে।

কুম্ভ রাশি

এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে পারস্পরিক ভালোবাসার বন্ধন অনেকটাই বাড়বে কুম্ভ রাশির জাতকদের। আপনারা দুজনে একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। মনের মধ্যে সুখ ও শান্তি বজায় থাকবে। সপ্তাহের শেষে সঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে মনোমালিন্য দেখা দিতে পারে। তবে তা কোনও বড় আকার নেওয়ার আগেই আপনার কথা বলে মিটিয়ে নিতে পারবেন।

You might also like!