Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

One rupee coin: ফকির থেকে রাজা বানাতে পারে এই ১ টাকার কয়েন, শুধু জানতে হবে এর সহজ প্রতিকারগুলি

One rupee coin
One rupee coin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অর্থ উপার্জনের সমস্ত কঠোর পরিশ্রম যদি বৃথা যায়, আপনি যদি বারবার অর্থ হারাচ্ছেন, তবে অবশ্যই এমন পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নিন। গ্রহগত ত্রুটি বা বাস্তু ত্রুটিও অর্থের ক্ষতি, অর্থ সংকটের জন্য দায়ী হতে পারে। জীবনে এই ধরনের ক্ষতির ক্রমাগত ঘটনা একজন ব্যক্তিকে ভেঙে দেয়। তাই এগুলো এড়াতে কিছু ব্যবস্থাও নেওয়া উচিত। আজ আমরা এমনই কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার সম্পর্কে জানবো, যেগুলো খুবই সহজ এবং এক টাকার কয়েন দিয়ে করা যায়।

১ টাকার কয়েন বদলে দিতে পারে আপনার ভাগ্য

জীবন যদি নানা রকম ঝামেলায় ঘেরা হয়, তাহলে মুঠিতে রাখুন চাল আর ১ টাকার কয়েন। তারপর মন্দিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনার কষ্ট দূর হয় এবং সেই চালগুলি মুদ্রার সঙ্গে মন্দিরের যে কোনও কোণে রাখুন। কিছুদিনের পর থেকেই পরিবর্তন নজরে আসবে।আর্থিক সঙ্কট কমার নাম না নিলে শুক্রবার সহজ প্রতিকার নিন। এর জন্য, আপনার বাড়ির মন্দিরে একটি চৌকিতে জল ভর্তি একটি ঘট রাখুন। তারপর জাফরান দিয়ে ঘটের উপর একটি স্বস্তিক তৈরি করুন এবং ঘটের জলে ১ টাকার একটি মুদ্রা রাখুন। এই ভাবে ঘটের পুজো করুন।

জীবনে যদি সুযোগের অভাব থাকে, তাহলে সব সময় পকেটে ১ টাকার কয়েন এবং ময়ূরের পালক রাখুন, এতে নতুন সুযোগ পাওয়া শুরু হবে। আপনি যদি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে থাকেন, আয় কমতে থাকে, তাহলে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় চারমুখী প্রদীপ জ্বালান। সম্ভব হলে ঘি এর প্রদীপ জ্বালান। এছাড়াও, প্রদীপে একটি মুদ্রা রাখুন। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে এবং দেবী লক্ষ্মী খুশি হবেন এবং সমৃদ্ধি দেবেন। 

You might also like!