Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Horoscope

2 years ago

Horoscope : আজকের দিন ১২ অক্টোবর, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। দাম্পত্য কলহ বাধার সম্ভাবনা। নিজের সম্পত্তির কিছু অংশ অপরকে দিতে হতে পারে। বিকালের দিকে দামি উপহার পেতে পারেন। ব্যবসায় অগ্রগতি হওয়ায় আনন্দ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। 


বৃষ রাশিঃ স্ত্রীর পরামর্শে লাভবান হতে পারেন। প্রেমে অপর কারও জন্য অশান্তি হতে পারে। অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। পুরনো ব্যথা নতুন করে দেখা দিতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর পদন্নোতির খবর আসতে পারে। কোনও বিতর্কে যাবেন না, ক্ষতি হতে পারে। পদার্থবিদ্যার শিক্ষার্থীরা সাফল্য পাবেন। 


মিথুন রাশিঃ সন্তানদের জন্য ব্যবসার আলোচনা করতে পারেন। সমাজের কাজে বেশি না জড়ানোই শ্রেয়, মানহানির আশঙ্কা রয়েছে। অতিরিক্ত আবেগ আপনাকে বিপদে ফেলতে পারে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। নিজের কৌশলে শত্রুর মন জয় করতে পারবেন। বাড়িতে মনের মতো অতিথি সমাগমে আনন্দ লাভ। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে। 


কর্কট রাশিঃ রক্ত সংক্রান্ত রোগে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে।  গৃহনির্মাণে বাধা পড়তে পারে। রাস্তাঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সঙ্গীতচর্চার বিশেষ সুযোগ আসতে পারে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে।  


সিংহ রাশিঃ জমিজমা কেনাবেচার পরিকল্পনা সফল হবে। বায়ুপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। নতুন কাজের সুযোগ আসতে পারে। বাড়ির দায়িত্ব পালনে সক্ষম না-ও হতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিশেষ  সুযোগ আসতে পারে। শেয়ারে শুভ যোগ দেখা যাচ্ছে। বাড়তি কিছু খরচ হতে পারে। 


কন্যা রাশিঃ খুব নিকট কারও কাছ থেকে আঘাত পেতে পারেন। নতুন বন্ধু হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি দেখা দিতে পারে। গুরুজনদের শারীরিক অবস্থা ভাল যাবে না। কোনও আশা পূরণ হতে পারে। কোনও অজানা স্থান থেকে অর্থ আসতে পারে। 


তুলা রাশিঃ পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহনির্মাণের শুভ সময়। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। দুপুরের পরে সম্মান নষ্ট হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।  


ধনু রাশিঃ বিনিয়োগী ব্যবসায় ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল সময়। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। ঠান্ডা লাগার জন্য মাথার যন্ত্রণা হতে পারে।  


মকর রাশিঃ যানবাহন নিয়ে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় ব্যবসায় অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব দামি কোনও উপহার  পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 


কুম্ভ রশিঃ কোনও উচ্চাশা সফল হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল হবে। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন। সারা দিন হিসেবি ভাবে চললেও খরচ কমবে না। 


মীন রাশিঃ কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। নিজের ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। 

You might also like!