Breaking News

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ২৭ ডিসেম্বর, ২০২২ কেমন যাবে আপনার আজ সারাদিন জানতে দেখুন দুরন্ত বার্তার রাশিফল বিভাগটি

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ  সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে খারাপ কথা বলার জন্য দুঃখ বোধ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। মাথা গরম করার ফলে হাতে আশার কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা বাড়তে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। 


বৃষ রাশিঃ পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়া ভাল হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। স্ত্রীর বেহিসেবি কথাবার্তার জন্য সংসারে অশান্তি। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। 


মিথুন রাশিঃ তর্ক থেকে জয় লাভ করার জন্য আনন্দ। অর্থ ব্যাপারে চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মাথার যন্ত্রণা। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যেতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। 


কর্কট রাশিঃ ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। বাড়িতে অতিথি আসতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছ। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে। 


সিংহ রাশিঃ একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। যাঁরা শিল্পকাজের সঙ্গে যুক্ত তাঁদের জন্য ভাল সময়। রক্তচাপ বাড়তে পারে। ভাল কাজের জন্য উন্নতি বাড়তে পারে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, একটু আঘাতের যোগ রয়েছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সে দিকে যাবেন না। 


কন্যা রাশিঃ কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণ হতে পারে। নতুন বন্ধুর সাহায্য পেতে গিয়ে বাধা। ব্যবসায় শুভ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না।  


তুলা রাশিঃ  স্ত্রীর সঙ্গে তর্ক না করা ভাল হবে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কাজের যোগাযোগ হতে পারে। বাইরের বিবাদ বাড়িতে আসতে দেবেন না। পেটের যন্ত্রণা বাড়তে পারে। 


বৃশ্চিক রাশিঃ  নিজের সুবিধার জন্য কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি বাধবে। আর্থিক দিকে দিনটি শুভ। সকলে মিলে দূরে ভ্রমণ হবে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। বন্ধুমহলে বিবাদ বাধতে পারে, সাবধান থাকুন। ধর্ম ব্যাপারে কিছু খরচ হতে পারে। ব্যবসায় একটু ভাল কিছু আশা করতে পারেন। 


ধনু রাশিঃ  দিনটি ভাল কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। প্রিয়জনের উপর ঘৃণা আসতে পারে। অনেক দিনের আশা করা বস্তু লাভ হওয়ার সম্ভাবনা। অর্থ ব্যাপারে ভাল চাপ থাকবে।  


মকর রাশিঃ  শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কর্মস্থানে আপনার নিন্দা হওয়ার আশঙ্কা রয়েছে। বিবাদের জন্য পুলিশের চাপ। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারে।  


কুম্ভ রাশিঃ  ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ। পড়াশোনার জন্য বাধা আসতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে পারে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার সম্পত্তি লাভ হতে পারে। অপরের শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে। 


মীন রাশিঃ সন্তানের ভাল কাজের জন্য গর্ব বোধ। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের থেকে খারাপ কিছু ঘটতে পারে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন ব্যবসায় শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। 


You might also like!