Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Horoscope

3 years ago

AAj ker Rashifal : আজকের দিন ২১ সেপ্টেম্বর, ২০২৩ কেমন যাবে , জেনে নিন বিস্তারে

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার।  


বৃষ রাশিঃ নানা ধরনের শারীরিক অসুস্থতা। অনেক দিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গৃহনির্মাণে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ নিয়ে চিন্তা। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন।  


মিথুন রাশিঃ প্রতিবেশীর দ্বারা ব্যবসায় প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথা বলায় একটু কথায় ভুল হওয়ার জন্য বিবাদ। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি। 


কর্কট রাশিঃ আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল ও নতুন কাজের সুচনা হতে পারে। শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। চাকরির স্থানে মহিলার সঙ্গে নতুন ভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কর্মের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চ শিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের শুভ দিন। 


সিংহ রাশিঃ বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে। একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। রক্তচাপ বাড়তে পারে।  


কন্যা রাশিঃ খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক দিকে ক্ষতি হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসা ব্যাপারে মনোবল শক্ত করুন। কাউকে পরামর্শ না দেওয়া ভাল হবে। অর্থ চুরি হতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। 


তুলা রাশিঃ অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কাউকে কটু কথা বলার জন্য দুঃখ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। 


বৃশ্চিক রাশিঃ নিজের প্রতিভা ফুটিয়ে তোলার বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে। 


ধনু রাশিঃ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চ শিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের দিকটা খুব শুভপ্রদ। বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয়সম্পত্তি প্রাপ্তি যোগ।  


মকর রাশিঃ আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। আপনার মুখের মিষ্টতা আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসার দিকে লোকের সঙ্গে বিবাদ। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। 


কুম্ভ রাশিঃ প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। সন্তানদের কারণে মুখ উজ্জ্বল হবে। মনে মনে ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে।  


মীন রাশিঃ চক্ষুপীড়া হতে পারে। ভাইয়ে ভাইয়ে অশান্তির যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা বাড়বে। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। 

You might also like!