Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Horoscope

2 years ago

Rashifal : আজকের দিন ০২ নভেম্বর, ২০২৩ কেমন যাবে আপনার দিন দেখে নিন

Rashifal (Symbolic picture)
Rashifal (Symbolic picture)

 

মেষ রাশিঃ পড়ে থাকা প্রেমের জট খুলে যেতে পারে। বিবাহের পরিকল্পনা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। অতিরিক্ত কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর-জ্বালায় কষ্ট পেতে পারেন।  


বৃষ রাশিঃ নতুন কোনও উপায়ে উপার্জনের চেষ্টা না করাই ভাল হবে। বায়ুপথ এড়িয়ে চলাই শ্রেয়। ব্যক্তিগত সমস্যার বন্ধুর দ্বারা সমাধান হবে। কর্মে অনীহা থাকায় ব্যবসায় অবনতি দেখা দিতে পারে। দর্শনের আলোচনায় আনন্দ লাভ। কোনও সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। সারা দিন আনন্দে কাটবে। 


মিথুন রাশিঃ সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় সাফল্য পাবেন না। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। সপরিবার ভ্রমণ হতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চ পদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে।  


কর্কট রাশিঃ খেলাধুলায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। অংশীদারি ব্যবসায় না এগোনোই ভাল হবে। সন্তানদের জন্য অর্থব্যয় হতে পারে। ব্যবসায় অন্যকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝঞ্ঝাট থাকলেও পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। সামাজিক মর্যাদা লাভ করতে পারেন। 


সিংহ রাশিঃ থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভাল সময়। বয়সে ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞানচর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময়। মহিলাদের চাকরির ব্যাপারে শুভ সময়। মামলায় জড়িয়ে পড়তে পারেন। 


কন্যা  রাশিঃ একাধিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। ছোটখাটো পারিবারিক সমস্যা থাকলে মিটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ ঠিক হবে না। বন্ধু সমাগমে আনন্দ লাভ।  


তুলা রাশিঃ প্রেমে জটিলতা দেখা দিতে পারে। ভ্রমণে হঠাৎ বাধা পড়তে পারে। বুদ্ধির ভুলে কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে। কোনও ভাল কাজে সুনাম পাবেন। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।  


বৃশ্চিক রাশিঃ  কুচিন্তার কারণে মনের উপর চাপ পড়তে পারে। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। কোনও রোগ থেকে উদ্ধার পেতে পারেন। দুপুরের পরে গাড়ি একটু সাবধানে চালান। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তাবৃদ্ধি। দামি কিছু কেনার জন্য খরচ হতে পারে। 


ধনু রাশিঃ পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে শান্তিলাভ। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাধতে পারে।  


মকর রাশিঃ কোনও কাজের অগ্রগতি থেমে যেতে পারে। শরীর খারাপ যেতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হলে কর্মে বিপত্তির যোগ। সংযত থাকতে পারলে বাসনা পূরণ হতে পারে। খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। বাড়তি কিছু খরচ হতে পারে। স্নায়ুর অসুখের কারণে কষ্ট পেতে পারেন। 


কুম্ভ রাশিঃ বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় অনুতাপ। চোখের সমস্যায় ভোগান্তি। উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীদের নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবনে আনন্দের খবর পাবেন। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি। শখ মেটাতে খরচ হতে পারে।  


মীন রাশিঃ বাতজ সমস্যা থাকবে। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ রয়েছে। ভ্রমণে গিয়ে অপদস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সহায়তায় পড়ে থাকা কার্য উদ্ধার। সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। ব্যবসায় জট থাকলে তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন। 

You might also like!