Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Capricorn Zodiac: নিজের ভুল কখনই মানতে চান না মকর রাশির জাতকেরা! জানুন কোন কথা তাঁদের ভুলেও বলবেন না

Capricorn Zodiac (File Picture)
Capricorn Zodiac (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মকর রাশির জাতকরা যেমন জেদি ও তেমনই একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকেন। এরা পরিশ্রমী ও নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন। আজ আমরা জেনে নেব মকর রাশির জাতকদের কোন কোন কথা ভুলেও বলতে নেই।


রেগে থাকলে এড়িয়ে যান

প্রথমেই একটা কথা জেনে রাখুন যে মকর রাশির জাতকরা যখন রেগে থাকেন, তখন তাঁরা ভয়ানক। তাই এই সময় তাঁদের না ঘাঁটানোই ভালো। মকর রাশির জাতকদের যখন মাথা গরম থাকে, সেই সময় তাঁদের কিছুই না বলে বরং একটু দূরে রাখুন। কিছুটা সময় একা থাকলে ধীরে ধীরে মাথা ঠান্ডা হবে মকরের জাতকদের।

মিথ্যে শুনতে পছন্দ করেন না এরা

মকর রাশির জাতকদের ভুলেও মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা শুনলে এরা প্রচণ্ড রেগে যান। তাই কিছু ভুল করলে তা এঁদের সামনে স্বীকার করুন। মিথ্যে বলে পিঠ বাঁচানোর চেষ্টা করলে বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

তোমাকে আমার প্রয়োজন নেই

মকর রাশির জাতককে কখনই বলবেন না যে তাঁকে আপনার কোনও প্রয়োজন নেই। যদি আপনি তাঁর সঙ্গে আর সম্পর্ক রাখতে না চান, শুধু তখনই এমন কথা বলতে পারেন। কারণ এই কথা শুনলে যেমন রেগে যান, তেমনই দুঃখা পান মকর রাশির জাতকরা। আপনি তাঁকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এমন ইঙ্গিত পেলে মানসিক ভাবে ভেঙে পড়েন এঁরা।

কোনো কাজ নেই তোমার?

মকর রাশির জাতকরা অত্যন্ত পরিশ্রমী হন। কোনও কাজ ছাড়া এঁরা চুপ করে বসে থাকতে পারেন না। তাই কোনও মকরের জাতক কিছু করছেন না মানে নিশ্চয় তিনি খুবই ক্লান্ত বা অন্য কোনও কাজের পরিকল্পনা করছেন। তাই তাঁর কাজ নিয়ে কখনও প্রশ্ন করবেন না। কাজ নিয়ে প্রশ্ন তুললে তা একেবারেই মেনে নিতে পারেন না মকর রাশির জাতকরা।

শো-অফ করবেন না

মকর রাশির জাতকের সামনে নিজেকে বেশি জাহির করবেন না। কারণ আপনার কী আছে বা আপনি কী করেছেন, তা নিয়ে সত্যিই এঁদের মাথা ব্যাথা নেই। বাইরের আড়ম্বর নয়, ভেতরের মানুষটাকেই বেশি গুরুত্ব দেন মকর রাশির জাতকরা।

You might also like!