Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Health

8 months ago

Summer vegetables for Health: লাউ থেকে ঝিঙে, গরমে সুস্থ থাকার গোপন চাবিকাঠি মরশুমি সবজিতে

Summer vegetables for Health
Summer vegetables for Health

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে হজমের সমস্যা, পেটের গণ্ডগোল, বমি ভাব বা অম্বলের মতো একাধিক সমস্যার প্রকোপ। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, গরমকালে এই ধরনের সমস্যা থেকে রেহাই পেতে খাদ্যতালিকায় আনতে হবে পরিবর্তন। এই সময়ে ভারী, তেল-মশলাযুক্ত খাবারের পরিবর্তে খেতে হবে  হালকা ও সহজপাচ্য খাবার। বিশেষ করে, মরশুমি সবজি— যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং শরীরে পানির ভারসাম্য বজায় রাখে।

চিকিৎসকরা বলছেন, গরমের মরশুমে নিম্নলিখিত সবজিগুলিকে নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর থাকবে ঠান্ডা ও চাঙ্গা: 

• লাউ- এই সবজিটি মূলত গরমে মেলে। এতে প্রচুর মাত্রায় জলীয় উপাদান থাকে যা গরমে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। লাউ খেলে পেট থাকে হালকা ও শীতল।

• উচ্ছে ও করোলা- এই সবজিটি খেতে তেতো হলেও এর উপকারিতা অপরিসীম। এর অ্যান্টি অক্সিডেন্ট শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া এটি লিভারের কার্যকারিতাকে বাড়িয়ে গরমে হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

• ঝিঙে- এই সবজিটি মূলত গরমকালেই পাওয়া যায়। গরমে ঝিঙে দিয়ে কচি মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। এই সবজিটিতে প্রচুর মাত্রায় ফাইবার ও জলীয় উপাদান থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে। এতি শরীরকে ডিটক্স করে।

• শশা- শশা সবসময়ই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর মধ্যে যে সিলিকা নামক উপাদান থাকে তা শরীরকে ডিটক্স করে ত্বক ভালো রাখতে সাহায্য করে। এটি হাইড্রেশন ও ডিটক্সিফিকেশনের জন্য আদর্শ। 

• চালকুমড়ো- এই সবজি খানিকটা লাউয়ের মতোই আমাদের শরীরকে শীতল রাখে। এতে প্রচুর মাত্রায় জলীয় উপাদান থাকে যা গরমে শরীরে জলের ঘটতি মেটায়।

• চিচিঙ্গে- সবজিটি গরমকালে মেলে। এটি গরমে তাপজনিত ক্ষতির হাত থেকে শরীরকে রক্ষা করতে পারে।

• তিন্ডা- এই সবজি মূলত রাজস্থান ও সংলগ্ন এলাকাতে মেলে। এটি পশ্চিম ভারতের মানুষরা গরম থেকে রক্ষা পেতে খাদ্য তালিকায় রাখেন। সহজপাচ্য এই সবজি হজম প্রক্রিয়াতেও সাহায্য করে।

• ঢ্যাঁড়স- গরমের এই সবজি ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত গরমে শরীরকে শীতল রাখে সঙ্গে ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। পাশাপাশি এই সবজিটি হজমে সহায়ক এবং গ্যাস-অম্বলের সমস্যা কমায়।

• টমেটো: ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর টমেটো গরমে শরীর ঠান্ডা রাখতে দারুণ কার্যকর।




 

You might also like!