Game

1 hour ago

Zidane Signs: ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি করেছেন জিদান

Zidane signs as new France coach until 2030
Zidane signs as new France coach until 2030

 

প্যারিস, ২২ জুলাই : দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়ার পর ফ্রান্সের নতুন প্রধান কোচ হিসেবে চুক্তিতে সই করেছেন জিনেদিন জিদান। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ট্রান্সফার মার্কেটের বিখ্যাত এ সাংবাদিকের দাবি, গত বছরের নভেম্বর থেকেই জিদান ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিক সমঝোতা ছিল। অবশেষে সেই সমঝোতা আনুষ্ঠানিক রূপ পেয়েছে।

রোমানো জানিয়েছেন, জিদান ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন। বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপরই তিনি জাতীয় দলের দায়িত্বে কাজ শুরু করবেন। রিয়াল মাদ্রিদের প্রাক্তন সফল কোচ জিদান এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ফরাসি কিংবদন্তির দায়িত্ব নেওয়ার খবরটি ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খেলোয়াড় হিসেবে জিদান ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে, যা আধুনিক ফুটবলে বিরল এক কীর্তি।

You might also like!