
বুলাওয়ে, ২০ জুন : আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে হারিয়ে চমকে দিল ওমান। বুলাওয়েতে কাশ্যপ প্রজাপতি, আকিব ইলিয়াস, অধিনায়ক জিশান মাকসুদ ও মোহাম্মদ নাদিমের ব্যাটিংয়ে ভর করে আইরিশদের দেওয়া ২৮২ রানের লক্ষ্য ৫ উইকেট বাকি থাকতেই পেরিয়ে গেছে ওমান। আইসিসির পূর্ণ সদস্য কোনও দলের বিরুদ্ধে ওমানের এটি প্রথম ওয়ানডে জয়।
দিনের অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে শ্রীলঙ্কা। সেটিও ১৭৫ রানের বিশাল ব্যবধানে। ৫০ ওভারে শ্রীলংকা করে ৬ উইকেটে ৩৫৫ রান। ৩৯তম ওভারের মধ্যেই ১৮০ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।
