
ম্যানচেস্টার, ৫ মে : ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে ম্যানচেস্টার সিটি ও এভার টনের মধ্যে রোমাঞ্চকর লড়াইটি ৩-৩ গোলে ড্র হয়েছে। সিটি পয়েন্ট হারানোয় শিরোপা লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল মিকেল আর্তেতার দল আর্সেনাল। সিটির হয়ে প্রথম ও শেষ গোলটি করেছেন জেরেমি ডোকু, মাঝেরটি গোলটি করেছেন আর্লিং হলান্ড। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ডোকুর শেষ গোলটি শিরোপা লড়াইয়ে হয়ে উঠতে পারে মহামূল্য। এভারটনের হয়ে জোড়া গোল করেছেন তিয়ের্নো বেরি, অন্যটি জ্যাক ও’ব্রায়েন। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিটি।
