Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Asia Cup:ভারতের সর্বকালের সেরা এশিয়া কাপের দল বাছলো উইজডেন

Asia Cup
Asia Cup

 

লন্ডন : একদিনের বিশ্বকাপে ও এশিয়া কাপের আগে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় পত্রিকা উইজডেন আজ ভারতের সর্বকালের সেরা এশিয়া কাপের দল গঠন করল।

অবিশ্বাস্য হলেও সত্যি, উইজডেনের নির্বাচিত সর্বকালের সেরা এই এশিয়া কাপ দলে অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনি বা কপিল দেবের মতো সফল ভারতীয় অধিনায়ক নেই। এই একাদশে ভারতের সক্রিয় ক্রিকেটার হিসাবে জায়গা পেয়েছেন মাত্র তিনজন। উইজডেন ওপেনার হিসাবে বীরেন্দ্র সেওয়াগ এবং সচিন তেন্ডুলকারকে বেছে নিয়েছে। ৩ নম্বরে জায়গা পেয়েছেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি।

উইজডেন মিডল অর্ডারে জায়গা পেয়েছেন মহম্মদ আজহারউদ্দিন, সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনির মতো ব্যাটসম্যানরা। আর অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা এবং কপিল দেব। উইজডেন বোলিং আক্রমণ সাজিয়েছে ইরফান পাঠান , রবিচন্দ্রন অশ্বিন এবং ভেঙ্কটেশ প্রসাদের মতো ক্রিকেটারদের নিয়ে।উইজডেন ভারতের সর্বকালের সেরা এশিয়া কাপ দলের অধিনায়ক নির্বাচন করেছে মহম্মদ আজহারউদ্দিনকে। উল্লেখ্য ভারতের বিতর্কিত ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত ১৯৯০ এবং ১৯৯৫ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল।‌


You might also like!