Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

June Malia : ক্রিকেট প্রশাসনের বৈঠকে জুন! কীসের ইঙ্গীত?

Why actor turned TMC MLA June Malia took part in CAB meeting
Why actor turned TMC MLA June Malia took part in CAB meeting

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি অভিনেত্রী, ঘটনাপ্রবাহে তিনি এখন রাজনীতিকও এবং শাসকদলের বিধায়কও বটে। সেই ঘটনাপ্রবাহেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বৃত্তে রয়েছেন। সেই কারণেই জুনের আচমকা ক্রিকেট প্রশাসনে আগমন নিয়ে জল্পনা এবং আলোচনা শুরু হয়েছে। বস্তুত, জুনের আগে কোনও মহিলা বিধায়ক বা রাজনীতিক রাজ্যের ক্রিকেট প্রশাসনে অন্তত সাম্প্রতিক কালে এসেছেন বলে জানা নেই। 

অনেকে মনে করছেন, এর পিছনে ‘দিদির হাত’ রয়েছে। সেই আলোচনার মধ্যেই জল্পনাও শুরু হয়েছে— দিদি সিএবি প্রশাসনে হস্তক্ষেপ করতে চান, না কি চান না? তৃণমূলের একাংশের অনুমান, জুনকে ‘বোড়ে’ হিসেবে সিএবি-র প্রশাসনের অংশ হিসাবে সামনে ঠেলে দিয়ে নতুন প্রশাসনে ‘জল মাপতে’ চাইছে তৃণমূল শিবির।

তবে সূত্রের খবর, জুনের সিএবি-তে আগমন শুধু গত সোমবারের বার্ষিক সাধারণ সভার জন্যই। পরের বছরও যে তিনিই সিএবি-তে প্রতিনিধিত্ব করবেন, তা নিশ্চিত নয়। কারণ, নির্বাচন না হওয়ায় এখন মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা চালাচ্ছে প্রশাসক কমিটি। পদাধিকার বলে যার শীর্ষে রয়েছেন জেলাশাসক। তিনিই জুনকে মনোনীত করেছেন। এর পর সংস্থার নির্বাচন হয়ে যাবে। তখন যিনি সভাপতি এবং সচিব নির্বাচিত হবেন, তাঁরাই ঠিক করবেন, সিএবি-তে তাঁদের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন। তখনও জুনই মনোনীত হন কি না, সেটাই দেখার।

You might also like!