Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

World Test Championship :এবারও কি বৃষ্টির ভ্রুকুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে! উদগ্রীব ক্রিক্রেট প্রেমীরা

World Test Championship
World Test Championship

 

মুম্বই, ৫ জুন : আর একদিন বাদেই ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। গতবারের মতো এবারও কি বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপ ফাইনাল? কে বলতে পারে এবারও ফাইনালে ধেয়ে আসবে না বৃষ্টি? এই পরিস্থিতিতে ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, বৃষ্টি হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে কি ভাবে?

গতবার প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বূষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়েছে। তাই চিন্তিত আইসিসি। তাই এবার আইসিসির পক্ষ থেকে ১২ জুন ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিন বৃষ্টির কারণে ম্যাচে বাধা পড়ে তা হলে রিজার্ভ ডে-তে চ্যাম্পিয়ন পাওয়ার সম্ভাবনা থাকবে। ফাইনালের পঞ্চম দিন যদি একটি বলও না গড়ায় সেক্ষেত্রে গত বছরের নিয়ম মতো ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। শুধু তাই নয় টেস্টের নিয়ম অনুযায়ী প্রতিদিন ৯০ ওভারের খেলা হওয়ার কথা। নির্ধারিত ৫ দিনের শেষ দিন পর্যন্ত যদি মোট ৪৫০ ওভারের খেলা না হয়, আর কোনও ফলাফলও না পাওয়া যায় সেক্ষেত্রেও ম্যাচ রিজার্ভ ডেতে গড়াবে। আর ফাইনালের ষষ্ঠ দিন অর্থাৎ রিজার্ভ ডের দিনও পুরো ৯০ ওভারে খেলাও হবে। আর যদি রিজার্ভ ডেও বৃষ্টির কারণে ধুয়ে যায় তা হলে ভারত ও অস্ট্রেলিয়াকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। এ ছাড়া ফাইনাল যদি ড্র হয় তা হলেও ভারত ও অস্ট্রেলিয়াকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।

You might also like!