Game

2 years ago

BCCI: ওয়েস্ট ইন্ডিজ সফরে T20 সিরিজের দল ঘোষণা, বিশ্রামে বিরাট-রোহিত, অধিনায়ক হার্দিকের সঙ্গে ডেপুটি সূর্য

BCCI
BCCI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃওয়েস্ট ইন্ডিজ সফরে T20 সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। টিমে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সহ অধিনায়ক সূর্যকুমার যাদব। দলে ফিরলেন সঞ্জু স্যামসন। এছাড়াও একঝাঁক তারকা এবার T20 দলে সুযোগ পেয়েছেন। দলে এসেছেন তিলক ভার্মা, যশস্বী জয়সওয়াল। সুযোগ পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার।

বোর্ডের নির্বাচক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দল ঘোষণা অজিত আগরকরদের। দায়িত্ব নেওয়ার পরই T20 দল বেছে নিল নির্বাচক কমিটি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টেস্ট টিমও বেছে নিতে হবে তাঁদের। এরপরই আসল পরীক্ষা। এশিয়া কাপের দল ঘোষণা করবেন আগরকররা।

টিম

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার।


You might also like!