
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
ওয়ার্নার ছাড়াও আগে ঘোষিত স্কোয়াড থেকে একটি পরিবর্তন হয়েছে। ইনজুরির কারণে স্পেন্সার জনসন এই সিরিজ থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন কেইন রিচার্ডসন। আর দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে আন্দ্রে বোরোভেককে। এই সিরিজ থেকেই দুটি দলের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে
