Game

2 years ago

Virat Kohli:ওয়েস্ট ইন্ডিজে সিরিজে বেশ কয়েকটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli

 

মুম্বাই, ১৬ জুলাই  : শুরু হয়েছে ভারত- ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। এই সিরিজে বেশ কয়েকটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দল এই সফরে ২ টেস্ট ছাড়াও ৩ ওয়ানডে এবং ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। এর মধ্যে বিরাট কোহলি একটি টেস্ট খেলে ফেলেছেন। আসুন, দেখে নেওয়া যাক, কিং কোহলি এই সফরে কোন তিনটে রেকর্ড ভাঙতে পারেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবথেকে বেশি শতরান :

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবথেকে বেশি ১৩টি শতরান করেছেন। বিরাট কোহলি এই তালিকায় বন্ধু এবি ডিভিলিয়ার্সের সঙ্গেই তৃতীয় স্থানে রয়েছেন। তাঁরা দুজনেই ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ১১টি করে শতরান করেছেন। এই সফরে যদি বিরাট তিনটে শতরান করতে পারেন তাহলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবথেকে বেশি শতরান করার রেকর্ড তাঁর ঝুলিতে এসে জমা হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ফরম্যাটে সর্বাধিক রান:

বিরাট কোহলি এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটে ফরম্যাট মিলিয়ে মোট ৩৭২৯ রান করেছেন। তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জ্যাক কালিস তিনটে ফরম‍্যাট মিলিয়ে করেছেন ৪,১২০ রান। এই পরিস্থিতি কিং কোহলিকে এই রেকর্ড ভাঙতে হলে আর ৩১৪ রান করতে হবে। মনে করা হচ্ছে চলতি সফরে এই রেকর্ডটা ভাঙতে পারেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজে সর্বাধিক রান:

ক্যারিবিয়ান মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি রান করেছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১,৮৩৮ রান করেছেন। বিরাট কোহলি এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি শতরান এবং ৭টি অর্ধশত রানের দৌলতে মোট ১৪৪১ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজে তাঁর ব্যাটিং গড় ৫০.৬৫। দ্রাবিড়ের এই রেকর্ড ভাঙতে হলে তাঁকে আর ৩২১ রান করতে হবে। বিরাটের হাতে আপাতত ৪টি ম্যাচ (১ টেস্ট এবং ৩ ওয়ানডে) রয়েছে।



You might also like!