Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Varun Chakraborty In The Purple Hat:বেগুনি টুপির দৌড়ে বরুণ চক্রবর্তী

Varun Chakraborty
Varun Chakraborty

 

কলকাতা, ৭ এপ্রিল : দুই ম্যাচে ৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষেই পেসার মার্ক উড। টুর্নামেন্টে এখনও অবধি সবে ৮টি ম্যাচ হয়েছে। সুতরাং, বোলারদের তালিকায় কে শীর্ষে থাকবে এত তাড়াতাড়ি বলে দেওয়া কঠিন। মার্ক উডের সঙ্গে কিছুটা দূরত্ব থাকলেও, দৌড়ে রয়েছেন আরও অনেকেই। চার জন বোলার রয়েছেন যাঁদের উইকেট সংখ্যা পাঁচটি করে।

দ্বিতীয় নম্বরে উঠে এসেছেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আরসিবির বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন বরুণ। দুটি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫। গুজরাটের রশিদ খানকে তৃতীয় স্থানে ঠেলে পার্পল ক্যাপের দৌড়ে মার্ক উডের পরে ঢুকে পড়েছেন বরুণ। হার্দিকের দলের লেগ স্পিনার রশিদ খান ২ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। পাঁচ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন গুজরাট টাইটান্সের পেসার মহম্মদ সামি। পাওয়ার প্লে স্পেশালিস্ট সামি ২ ম্যাচে ৭০ রান দিয়ে ৫ উইকেট নেন। পাঁচ উইকেটের তালিকায় রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার রবি বিষ্ণোই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চারটি উইকেট নেওয়া নাথান এলিস রয়েছেন পাঁচ উইকেট নিয়ে চার নম্বরে। আজ, শুক্রবার লখনৌ বনাম হায়দরাবাদ ম্যাচের পর এই তালিকায় হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে।




You might also like!