Game

3 years ago

‘ভারত এশিয়া কাপে না এলে আমরাও ভারতে বিশ্বকাপ খেলতে যাব না’, পাল্টা চাপ পাকিস্তানের

‘ভারত এশিয়া কাপে না এলে আমরাও ভারতে বিশ্বকাপ খেলতে যাব না’, পাল্টা চাপ পাকিস্তানের
‘ভারত এশিয়া কাপে না এলে আমরাও ভারতে বিশ্বকাপ খেলতে যাব না’, পাল্টা চাপ পাকিস্তানের

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী বছর পাকিস্তানে হতে চলেছে এশিয়া কাপের আয়োজন। এই সিধান্তকে ঘিরে মঙ্গলবার মুম্বইয়ে বোর্ড সচিব তথা এশীয় ক্রিকেট কাউন্সিল চেয়ারম‌্যান জয় শাহ ঘোষণা করে দেন যে, আগামী বছর ভারতীয় টিমের এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাওয়ার ব‌্যাপার তো নেই-ই, বরং এশিয়া কাপই পাকিস্তানে হবে না! হবে নিরপেক্ষ কেন্দ্রে, যেমন হয়েছে সাম্প্রতিক অতীতে। জয় শাহর সেই ঘোষণার পরই পাল্টা  আগ্রাসন  প্রতিফলিত হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে। পাক ক্রিকেট বোর্ড  সোজা ঘোষণা করে দিল, ভারত যদি আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তান না আসে, পাকিস্তানও আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না! এমনকী, পাকিস্তান এশীয় ক্রিকেট কাউন্সিলের (ACC) সদস‌্যপদও ছেড়ে দিতে পারে! এ দিন বোর্ড বৈঠকের পর জয় শাহ বলে দেন, ‘‘এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে কথাটা বলছি। আগামী বছর নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ হবে। আমাদের পাকিস্তান যাওয়ার উপায় নেই। আবার পাকিস্তানেরও ভারতে আসার উপায় নেই। তাই নিরপেক্ষ কেন্দ্রে যে ভাবে এশিয়া কাপ হয়েছে আগে, সে ভাবেই হবে।’’পাকিস্তান বোর্ডের । বলা হচ্ছে, ভারতীয় বোর্ডের বার্ষিক সভায় তিনি কী করে আগামী বছরের এশিয়া কাপ নিয়ে কথা বলতে পারেন? প্রাক্তন পাকিস্তান ওপেনার সইদ আনোয়ার টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানে যখন বিশ্বের সমস্ত টিম খেলতে আসছে, তখন ভারতীয় বোর্ডের সমস‌্যাটা কোথায়? ভারতীয় বোর্ড যদি আগামী এশিয়া কাপকে নিরপেক্ষ কেন্দ্রে খেলার কথা ভাবতে পারে, তা হলে পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ নিরপেক্ষ কেন্দ্রে খেলার কথা বলতে পারে।’ শাহিদ আফ্রিদি (Shaheed Afridi) আবার জয় শাহকেও অপরিপক্ক রাজনীতিবিদ বলে দাবি করেছেন। 

You might also like!