Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

T20 World Cup cricket Uganda lowest run: টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানের নজির গড়ল উগান্ডা

Uganda set the record for the lowest number of runs in the T20 World Cup
Uganda set the record for the lowest number of runs in the T20 World Cup

 

ওয়েস্ট ইন্ডিজ, ৯ জুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৯ রানে অলআউট হয়ে উগান্ডা সর্বনিম্ন রানের নজির গড়ল। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৯ রানে অলআউট হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। সেটাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির ছিল। লজ্জার এই রেকর্ডে ডাচদের পাশে জায়গা করে নিল উগান্ডা।

রবিবার সকালে প্রভিডেন্স স্টেডিয়ামে ৫ উইকেটে ১৭৪ রানের টার্গেট দিয়েছিল ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানেই ইনিংস শেষ হয়ে যায় উগান্ডার। এর ফলে সহআয়োজকরা জিতেছে ১৩৪ রানের বড় ব্যবধানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউ বড় রান করেননি।সর্বোচ্চ ৪৪ রান করেন জনসন চার্লজ। আর আন্দ্রে রাসেল ১৭ বল খেলে অপরাজিত থাকেন ৩০ রানে।


You might also like!