Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

Game

3 years ago

TATA IPL 2023 PBKS VS RR: আইপিএল-এ আজ পঞ্জাব ও রাজস্থান মুখোমুখি, দুই দলের কাছেই ডু অর ডাই ম্যাচ

RR VS  PBKS
RR VS PBKS

 

পঞ্জাব, ১৯ মে : আইপিএলের প্লে অফে ওঠার লাস্ট ল্যাপে পৌঁছে গেছে ৭টি দল। কারণ, গুজরাটের প্লে অফ নিশ্চিত। আর হায়দরাবাদ ও দিল্লি এই দৌড় থেকে বেরিয়ে গিয়েছে। তাই বাকি থাকা ৭ দল এখনও লড়াইয়ে টিকে। আজ শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের আইপিএলের গ্রুপ পর্বে এটিই তাঁদের শেষ ম্যাচ। আর এটা তাদের হোম ম্যাচ। পঞ্জাব শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল। যার ফলে পঞ্জাবের প্লে অফে যাওয়ার রাস্তা কঠিন হয়েছে। আজ প্রীতি জিনতার পঞ্জাবের প্রতিপক্ষ সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থানও তাদের শেষ ম্যাচে হেরেছিল। পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে পিঙ্ক আর্মি। আট নম্বরে রয়েছে পঞ্জাব।

হেড টু হেডে দেখা যাচ্ছে এর আগে আইপিএলের মঞ্চে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১১ বার জিতেছে পঞ্জাব, ১৪ বার জিতেছে রাজস্থান। এ বারের আইপিএলে শেষ সাক্ষাৎকারে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থানকে ৫ রানে হারিয়েছিল পঞ্জাব কিংস। এবার দেখার আজ কোন দল এই গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে পারে।











You might also like!