Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

TATA IPL 2023 : ২০২১ সাল থেকে দিল্লির কাছে হারেনি আরসিবি, এ বারও তারই পুনরাবৃত্তি!

Today's Match Between RCB vs DC
Today's Match Between RCB vs DC

 

নয়াদিল্লি, ৬ মে : আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আরসিবি খেলবে আইপিএলের শেষ সারির দল দিল্লীর সঙ্গে। চিন্নাস্বামীতে প্রথম সাক্ষাৎকারে আরসিবি জিতেছিল। আজ খেলা দিল্লির মাঠে। দিল্লি কি পারবে কোহলিদের মতো দলকে হারাতে? তবে আজ যদি দিল্লি জিতে যায় তাহলে সেটা অঘটনই হবে বলা যায়। কারণ এবারের দিল্লি যেভাবে খেলছে তাতে বলাই যায়, আজ দিল্লির জেতার সম্ভাবনা খুবই কম। তার ওপর মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি, যে ভেনুতেই খেলুন না কেন তাদের জন্য থাকে বিপুল সমর্থন। এ বার দিল্লির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু টিমের জন্য অ্যাওয়ে ম্যাচ হলেও বিরাট কোহলির কিন্তু ঘরের মাঠ। তাই ঘরের মাঠে তাঁর জন্য থাকবে বিপুল সমর্থন।

মাঠ ও মাঠের বাইরের সমর্থনের জন্য নয়, বিরাটরা কিন্তু আজ মাঠে নামবে একটা শক্তিশালী দল হিসেবেই। টপ অর্ডারে আরসিবির বৈপরিত্য নজর কাড়ার মতো। এদিকে দিল্লি ক্যাপিটালসের মূল সমস্যা টপ অর্ডারেই। পাওয়ার প্লে-তে দিল্লির রানরেট মাত্র ৭.৬৮! ওপেনিং জুটিতে ব্যাটিং গড় মাএ ২৬, প্রতিপক্ষ আরসিবির মূল শক্তি টপ থ্রি। এ বারের আইপিএলে অন্যতম বিধ্বংসী টিম আরসিবি। পাওয়ার প্লে-তে তাদের রান রেট ৯.২৯। বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি ওপেনিং জুটির ব্যাটিং গড় ৫৩.৬২। ম্যাক্সওয়েলও ভরসা দিচ্ছেন। তবে তাদের মূল সমস্যা মিডল অর্ডার। এই মিডল ও লোয়ার অর্ডারের জন্যই এবার কয়েকটা ম্যাচে হেরেছে তারা। তাই সেই সমস্যা মেটাতেই ডেভিড উইলির পরিবর্তে কেদার যাদবকে সই করিয়েছে আরসিবি। এই টপ থ্রি যদি ভালো খেলতে পারে তাহলে দিল্লি তাদের ঘরের মাঠে আজ আবার হারবে। তাই ঘরের মাঠেও অ্যাডভান্টেজ নয় দিল্লি ক্যাপিটালস। পরিসংখ্যানও দিল্লির দিকে নেই, ২০২১ সাল থেকে দিল্লির কাছে হারেনি আরসিবি।


You might also like!