Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

one-day World Cup:আগামী ২৫ আগস্ট থেকে শুরু একদিনের বিশ্বকাপের ম্যাচগুলোর টিকেট বিক্রি

one-day World Cup
one-day World Cup

 

কলকাতা, ১০ আগস্ট : আগামী ২৫ আগস্ট থেকে শুরু একদিনের বিশ্বকাপের ম্যাচগুলোর টিকেট বিক্রি । ১৫ আগস্ট থেকে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে (https://www.cricketworldcup.com/register) নিবন্ধন করা যাবে টিকেটের জন্য । টিকিট নিশ্চিত করতে সহায়তাও করবে আইসিসি।

ধাপে ধাপে বিক্রি হবে বিশ্বকাপের টিকেট। ভারতের ম্যাচগুলোর টিকেট বিক্রির জন্য আলাদা দিন রেখেছে আইসিসি।প্রথম দিন ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপ লড়াইয়ের টিকেট বিক্রি হবে।

থিরুভানান্থাপুরাম ও গুয়াহাটিতে ভারতের প্রস্তুতি ম্যাচ দুটির টিকেট বিক্রি হবে ৩০ আগস্ট। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ভারত ম্যাচের টিকেট পাওয়া যাবে পরদিন। ১ সেপ্টেম্বরে পাওয়া যাবে নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ম্যাচের টিকেট। পরদিন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের লড়াইয়ের টিকেট পাওয়া যাবে। আর ভারত-পাকিস্তানের ম্যাচের টিকেট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর। আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দুই সেমি-ফাইনাল ও ফাইনালের টিকেট বিক্রি হবে।


You might also like!