
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চোট পেয়ে ছিটকে যাওয়া যশপ্রীত বুমরার পরিবর্তে সুযোগ পেলেন বাংলার পেসার।টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে নেওয়া হল মহম্মদ শামিকে।অস্ট্রেলিয়ার মাটিতে শামির অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছে ভারতীয় দল।
প্রথমে ১৫ জনের দলে না নেওয়া হলেও শামিকে রিজ়ার্ভ দলে রাখা হয়েছিল। বুমরা চোট পেয়ে ছিটকে যাওয়ায় কাকে নেওয়া হবে সেই নিয়ে আলোচনা চলছিল।তাঁকে নেওয়া হবে এমন গুঞ্জন ছিল। করোনা হওয়ার কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলেননি।
করোনা মুক্ত হওয়ার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট ঘোষণা করা হয় শামিকে। বুধবার অস্ট্রেলিয়া রওনা দেন তিনি। ব্রিসবেন পৌঁছে যান ভারতীয় পেসার। বুমরার জায়গায় অভিজ্ঞ পেসারকে নিল ভারত।
