Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

World Cup Ticket:ই-টিকিটের ব্যবস্থা থাকবে, বোর্ড সচিব জয় শাহ জানালেন

Jai Shah
Jai Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর তিনমাসও বাকি নেই। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট (World Cup 2023)। পারদ ক্রমশ চড়ছে। শুরু হয়েছে টিকিটের জন্য হুড়োহুড়ি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই (BCCI)-র সচিব জয় শাহ জানিয়েছেন, কোনও ই-টিকিটের ব্যবস্থা থাকবে না বিশ্বকাপে। দর্শকদের খেলা দেখার জন্য টিকিটের ফিজিক্যাল কপি হাতে রাখতেই হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বোর্ড সচিব বলেন, "আমরা ই-টিকিটের ব্যবস্থা করব না৷ তবে ফিজিক্যাল টিকিট রিডেম্পশনের জন্য ৭-৮টি সেন্টারের ব্যবস্থা থাকে। দর্শকদের অবশ্যই ফিজিক্যাল টিকিট সঙ্গে রাখতে হবে।"

জয় শাহ আরও জানিয়েছেন, খুব দ্রুতই টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য একযোগে শেয়ার করবে আইসিসি এবং বিসিসিআই।

You might also like!