Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

The Proteas won the Mirpur Test and advanced 1-0: মিরপুর টেস্ট জিতে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা

The Proteas won the Mirpur Test and advanced 1-0
The Proteas won the Mirpur Test and advanced 1-0

 

মিরপুর, ২৪ অক্টোবর  : বৃহস্পতিবার মিরপুরের প্রথম টেস্ট জিতে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য দিয়েছিল ১০৬ রান। সেই রান ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নিল প্রোটিয়ারা।

চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বাকি থাকা তিন উইকেট খুব তাড়াতাড়ি তুলে নেয় দক্ষিণ আফ্রিকার বোলাররা। দিনের প্রথম ওভারেই রাবাদার বলে এলবিডব্লিউ হন নাঈম হাসান। এরপর তাইজুল ইসলামও মুল্ডারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।

এর কিছুক্ষণ পর শতকের জন্য অপেক্ষায় থাকা মেহেদী হাসান মিরাজ রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। ১৯১ বলে ১০ চার এবং এক ছক্কায় ৯৭ রানে আউট হন মিরাজ। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩০৭ রানে।এই ইনিংসে ৬ উইকেট পেলেন প্রোটিয়া এই পেসার। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেয়েছেন রাবাদা। ৩ উইকেট পেয়েছেন কেশব মহারাজ। আর বাকি উইকেটটি মুল্ডারের।

১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দক্ষিণ আফ্রিকার যে ৩টি উইকেট পড়েছে সেই তিনটি উইকেটেই নিয়েছেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন তিনি। আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…