Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 year ago

Bahujan Samaj Party chief Mayawati: সম্ভলের জনতার কাছে শান্তি বজায় রাখার আহ্বান মায়াবতীর, দুষলেন যোগী সরকারকেও

Bahujan Samaj Party chief Mayawati
Bahujan Samaj Party chief Mayawati

 

লখনউ, ২৪ নভেম্বর : শাহি জামা মসজিদের সমীক্ষা ঘিরে উত্তর প্রদেশের সম্ভলে হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি সম্ভলের জনতার কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে উত্তর প্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেছেন।

মায়াবতী রবিবার বলেছেন, "আমি উত্তর প্রদেশে সরকারকে বলতে চাই, গতকাল রাজ্যে উপনির্বাচনের অপ্রত্যাশিত ফলাফলের পরে, পুরো মোরাদাবাদ বিভাগে, বিশেষ করে সম্ভল জেলায় অনেক উত্তেজনা ছিল। এমতাবস্থায় সম্ভলের মসজিদ-মন্দির বিবাদ নিয়ে সমীক্ষার কাজ এগিয়ে নেওয়া উচিত ছিল না সরকার ও প্রশাসনের। রবিবার সমীক্ষা চলাকালীন যেই হাঙ্গামা ও হিংসা ঘটেছে, তার জন্য সম্পূর্ণরূপে দায়ী উত্তর প্রদেশ সরকার ও প্রশাসন। এটা নিন্দনীয়।"


You might also like!