Game

2 hours ago

FIFA World Cup 2026: কাতার ও সুইজারল্যান্ডের ম্যাচ ১-১ গোলে ড্র

Switzerland's Dan Ndoye in action with Qatar's Homam Ahmed
Switzerland's Dan Ndoye in action with Qatar's Homam Ahmed

 

কলকাতা, ১৪ জুন : জয়ের দুয়ারে থেকে পয়েন্ট হারাল সুইজারল্যান্ড। ম্যাচের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে স্তব্ধ করে কাতার পেল প্রথম পয়েন্ট। সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ব্রিল এমবোলোর স্পট কিকে প্রথমার্ধে এগিয়ে যায় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধের ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা টানেন কাতার অধিনায়ক বুয়ালাম খোখি। বিশ্বকাপে কাতারের এটি দ্বিতীয় গোল ও প্রথম পয়েন্ট। ২০২২ সালে স্বাগতিক হিসেবে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে তিন ম্যাচেই হেরেছিল তারা, গোল করে একটি। আর এই নিয়ে সুইসরা সবশেষ সাত বিশ্বকাপে প্রথম ম্যাচে অপরাজিত রইল (৩ জয় ও ৪ ড্র)। গোটা ম্যাচে ৬৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে সুইজারল্যান্ড। কাতারের সাত শটের চারটি লক্ষ্যে ছিল। সুইজারল্যান্ডের পরবর্তী ম্যাচ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। ম্যাচটি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ১৮ জুন। আর কাতারের পরবর্তী ম্যাচ ১৯ জুন, কানাডার বিপক্ষে অনুষ্ঠিত হবে।

You might also like!