
কলকাতা, ১৯ জুন : আটলান্টায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের শুরুতেই প্রথম ম্যাচের মত এগিয়ে যায় চেকিয়ারা। কিন্তু আগের ম্যাচের মতো এবারও ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণ আত্মবিশ্বাসী ফুটবল খেলে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট তুলে নিল দক্ষিণ আফ্রিকা। চেকিয়ার সাদিলেকের গোলে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে পড়ার পর, দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান মোকোয়েনা। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও এগিয়ে যাওয়ার পর চেকিয়ারা হেরে যায় ২-১ ব্যবধানে। আর মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হেরে আসর শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে একটি করে ড্রয়ে দুই দলেরই পয়েন্ট সমান ১। তবে গোল ব্যবধানে পিছিয়ে তলানিতে আছে দক্ষিণ আফ্রিকা।
সমান ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো, দুইয়ে দক্ষিণ কোরিয়া। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল এবং ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটিও যাবে পরের রাউন্ডে। এই ম্যাচ ড্র করার ফলে দক্ষিণ আফ্রিকা নক আউটে যাওয়ার আশায় থাকলো।
