
বুলাওয়ে, ২৬ জুন: ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প ছিল না আয়ারল্যান্ডের কাছে । বাঁচা-মরার এই ম্যাচে শ্রীলঙ্কাকে কোন রানে আটকে রাখতে পারল না আইরিস বোলাররা। রান তাড়ায় ব্যাটসম্যানরা করলেন আরও হতাশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বস্ত হয়ে শেষ হয়ে গেল আইরিশদের ভারত বিশ্বকাপে খেলার স্বপ্ন। বুলাওয়ায়োতে রবিবার রাতে বিশ্বকাপ বাছাই পরবে আয়ারল্যান্ডকে উড়িয়ে ১৩৩ রানের বড় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ৩২৫ রান তাড়ায় আইরিশরা থামে ১৯২ রানে।
