Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

IPL 2023:বিদায় ঘন্টা বেজেছে দিল্লির, সৌরভ-পন্টিংদের ভবিষ্যৎ অন্ধকার

The farewell bell has rung for Delhi Capitals.
The farewell bell has rung for Delhi Capitals.

 

নয়াদিল্লি, ১৭ এপ্রিল : আইপিএল মাঝপথে যেতে না যেতেই বেজে গেল বোধনের বাজনা। পর পর পাঁচটি ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে যেমন দিল্লি ক্যাপিটালসের বেজে গেছে বিদায় ঘণ্টা, তেমনই হয়তো বাজতে চলেছে সৌরভ-পন্টিংদের বিদায় ঘন্টা। কোচিং স্টাফ হিসেবে সামনের মৌসুমে ডাগআউটে আর বসে থাকতে দেখা যাবে না এঁদের।

এবার দিল্লির কোচিং সাপোর্ট স্টাফের দলে রয়েছেন সৌরভ (ক্রিকেট ডিরেক্টর), পন্টিং (কোচ), জেমস হোপস (সহকারী কোচ), অজিত আগরকর (সহকারী কোচ), শেন ওয়াটসন (সহকারী কোচ), প্রবীণ আমরে (সহকারী কোচ) এবং বিজু জর্জ (সহকারী কোচ)। দলের এক সূত্র থেকে জানা গেছে, “এবার টানা পাঁচটা ম্যাচ হেরেছে দিল্লি। আরেকটি ম্যাচ হারলেই প্লে অফ থেকে ছিটকে যেতে হবে দিল্লিকে।টানা দু’মরসুমে ব্যর্থতার দায় সকলকেই নিতে হবে। এনিয়ে দলের কর্ণধার এবং সংস্থার কর্তারা আলোচনায় বসলে কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাছাড়া পরের মরসুমে যে এত বড় কোচিং স্টাফ আর থাকছে না তা প্রায় নিশ্চিত।”


You might also like!