Game

3 years ago

Rahul Dravid : ভুল জার্সি পরায় শাস্তি হতে পারে ভারতীয় দলের কোচের

Rahul Dravid
Rahul Dravid

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই ভারতীয় দলের জার্সিতে বদল হয়। আগে হার্দিক পাণ্ড্যরা যে জার্সি পরতেন, সেটির স্পনসর ছিল ‘এমপিএল’। তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের। সেই জায়গায় এসেছে ভারতের এক বস্ত্রবিপণি সংস্থা ‘কিলার জিন্স’। সেই লোগো বসেছে ভারতীয় দলের জার্সিতে। 

গতকাল কলকাতায় এসেছে ভরতীয় টিম, ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও আসেন দলের সঙ্গে। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে যখন বাসে ওঠেন, তখন পরনে একটা জ্যাকেট। তাতে ভারতীয় দলের লোগো। কিন্তু অন্য দিকে চোখ পড়তেই খানিকের জন্য মনে হয় চোখের ভুল কিন্তু পরে ভাল করে দেখতে বোঝা গেল আসল ব্যাপার, সেখানে রয়েছে এমপিএলের লোগো আর এই সংস্থার সঙ্গে এখন আর ভারতীয় দলের চুক্তি নেই। বৃহস্পতিবার ইডেনে যদিও দ্রাবিড় যে জার্সি পরে রয়েছেন তাতে কিলার জিন্সের লোগো রয়েছে। দ্রাবিড় ভুল করে পুরনো লোগো থাকা জ্যাকেট পরে কলকাতায় এসেছেন বলে মনে করা হচ্ছে। অনেক সময় নতুন লোগো থাকা জার্সি বা জ্যাকেট না থাকলে পুরনো লোগোর উপর স্টিকার লাগিয়ে দেওয়া হয়। দ্রাবিড়ের ক্ষেত্রে তেমন কিছু করা হয়নি। পুরনো লোগো দেওয়া জ্যাকেট পরেই বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন তিনি। সেই জ্যাকেট পরে হোটেলেও ঢুকতে দেখা যায় তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ডও সেই ভিডিয়ো পোস্ট করেছে। 

এই ভুলের জন্য দ্রাবিড়কে কোনও শাস্তির মুখে পড়তে হলে ও হতে পারে বলে জোর জল্পনা চলছে। 

You might also like!