
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের কাছে হেরে শাকিবদের এবারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে, তবে এই হারের ফলে আরো সমস্যা বাড়ল শাকিবদের। পরের বারও টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের। যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে বাংলাদেশকে। সেখান থেকে যোগ্যতা অর্জন করলে তবেই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ২-এ ছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে পাঁচ নম্বরে রয়েছেন শাকিবরা। এই পাঁচ নম্বরে শেষ করার জন্যই বাংলাদেশের পরের বারের বিশ্বকাপ অভিযান অনিশ্চিত হয়ে পড়েছে।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে বার ২০ দলের বিশ্বকাপ হবে। তার মধ্যে ১০টি দল ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। আয়োজক দেশ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা বিশ্বকাপ খেলবে। বাকি আটটি দেশ এ বারের দু’টি গ্রুপের সেরা চার দল। গ্রুপ ১-এর প্রথম চারটি দল হল যথাক্রমে, নিউজ়িল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ ২-এর প্রথম চারটি দল হল যথাক্রমে, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। এই আটটি দেশ পরের বার নিশ্চিতভাবে প্রতিযোগিতায় অংশ নেবে।
বাকি চারটি দলকে যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে। এই চারটি দল হল যথাক্রমে-আয়ারল্যান্ড, আফগানিস্তা্ বাংলাদেশ ও জিম্বাবোয়ে।
